লিবিয়া উপকূলে নৌকাডু*বিতে ৮ বাংলাদেশির মৃ ত্যু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ AM

লিবিয়া উপকূলে নৌকাডু*বিতে ৮ বাংলাদেশির মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৬:৩২:২৬ AM

লিবিয়া উপকূলে নৌকাডু*বিতে ৮ বাংলাদেশির মৃ ত্যু

ছবি: সংগৃহীত


গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানান তিনি।   আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান রফিকুল আলম।

তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ১২১ জন অভিবাসী বহনকারী একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করে এবং কমপক্ষে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে আট বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যেও ৩২ বাংলাদেশি রয়েছেন। 

মুখপাত্র জানান, জীবিতদের বর্তমানে ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে এবং মরদেহগুলো জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে।  

ওই নৌকাডুবিতে যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে আমাদের এিপলিতে অবস্থিত দূতাবাস কাজ করছে। দূতাবাসের কর্মকর্তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি আদায় করে বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ