১৮ বাংলাদেশি গ্রে ফ তা র ভারতে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ AM

১৮ বাংলাদেশি গ্রে ফ তা র ভারতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১২:২২:২৬ PM

১৮ বাংলাদেশি গ্রে ফ তা র ভারতে

প্রতীকী ছবি


ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও সোমবার (২৩ ডিসেম্বর) দুই দিনে তাদের গ্রেফতার করা হয়। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরন খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে অবৈধ বাংলাদেশিদের হদিশ পায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিক। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার দেখানো হয়।

ত্রিপুরা অনলাইন সংবাদ মাধ্যম খবরে বলা হয়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ সদস্যরা। বাংলাদেশিদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও আটক করা হয়।

অপরদিকে, সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ