পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁ শি য়া রি আফগানিস্তানের
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ AM

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁ শি য়া রি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০১:১৪:৫৯ AM

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁ শি য়া রি আফগানিস্তানের

ছবি সংগৃহীত


পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটি তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, 'আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এই হামলার উপযুক্ত জবাব পাকিস্তানকে দিতে হবে।'

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের বারমাল এলাকায় পাকিস্তানের যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণের পর সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই বিমান হামলা মূলত সীমান্তে সক্রিয় পাকিস্তানি তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে চালানো হয়েছে। সূত্রের দাবি, আফগানিস্তান তাদের মাটি ব্যবহার করে পাকিস্তানকে অশান্ত করছে।

অন্যদিকে, তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি এ হামলাকে বেসামরিক মানুষদের ওপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, হামলায় বেশ কয়েকজন শিশু ও সাধারণ মানুষ নিহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, পাকতিকার বারমাল জেলায় মঙ্গলবার রাতে চালানো বিমান হামলায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো আকস্মিক হামলা চালায়। মুহূর্তের মধ্যে শান্ত গ্রামগুলো বোমার আঘাতে কেঁপে ওঠে। স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালাচ্ছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ