কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বি ধ্ব স্ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ AM

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বি ধ্ব স্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০২:২০:৩০ AM

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বি ধ্ব স্ত

ছবি সংগৃহীত


মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় বহুসংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন।

সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

এদিকে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ