মুম্বাইয়ে ১৭ বাংলাদেশি আ ট ক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ AM

মুম্বাইয়ে ১৭ বাংলাদেশি আ ট ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০১:২৪:০৫ AM

মুম্বাইয়ে ১৭ বাংলাদেশি আ ট ক

ছবি সংগৃহীত


ভারতে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে।

অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানটি চালানো হয়। মুম্বাই, নবি মুম্বাই, থানে এবং নাসিকে অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা আটক করা হয়। পুলিশ বলেছে তারা অবৈধভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন।

ভুয়া ডকুমেন্ট যেমন আধার এবং প্যান কার্ড ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেশটিতে বসবাস করতে সক্ষম হয়েছিল। খবর ইন্ডিয়া টুডে

আটককৃতদের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬; পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন, ১৯৫০; এবং পাসপোর্ট আইন, ১৯৬৭-এর অধীনে অন্তত ১০টি মামলা করা হয়েছে।

কদিন আগেই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণ করবে বলে জানিয়ে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ওই সময় মাদক পাচারের অধিকাংশ ঘটনায় অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিক এবং অবৈধ প্রবেশের ঘটনায় বাংলাদেশিরা জড়িত বলে অভিযোগ করেছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ