ডলারের বিপরীতে রুপির অব্যাহত প ত ন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ AM

ডলারের বিপরীতে রুপির অব্যাহত প ত ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৫:১৬:০০ AM

ডলারের বিপরীতে রুপির অব্যাহত প ত ন

ছবি: সংগৃহীত


মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসম্বের) রেকর্ড পতনের মধ্য দিয়ে রুপির লেনদেন শেষ হয়। মূলত ডলারের চাহিদা ও শক্তিশালী অবস্থানের কারণে এমন চিত্র দেখা যাচ্ছে।

ডলারের বিপরীতে লেনদেন শেষ হয় ৮৫ দশমিক ২৬২৫ রুপিতে। এর আগের সেশনের মূল্য দাঁড়িয়েছিল ৮৫ দশমিক ২০ রুপিতে।

ভারতীয় মুদ্রাটির মূল্য ৮৪ থেকে ৮৫ রুপিতে নামতে সময় লেগেছে দুই মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ রুপিতে নামতে লাগে ১৪ মাস।

মধ্য অক্টোবরে মুদ্রাটির মূল্য কমে ৮৪ রুপির নিচে নামে। এরপর থেকেই ডলারের বিপরীতে রুপির অব্যাহত পতন দেখা যায়। এর অন্যতম কারণ হলো ধীর অর্থনৈকি প্রবৃদ্ধি, ফরেইন আউট ফ্লো ও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আতঙ্ক।

যদিও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ক্রমাগত হস্তক্ষেপ রুপির পতনকে নিয়ন্ত্রণে রেখেছে। ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ