পাকিস্তানে ৬০ বেসামরিককে কা রা দ ণ্ড দিলেন সামরিক আদালত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ AM

পাকিস্তানে ৬০ বেসামরিককে কা রা দ ণ্ড দিলেন সামরিক আদালত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৪:৪৩:৫১ AM

পাকিস্তানে ৬০ বেসামরিককে কা রা দ ণ্ড দিলেন সামরিক আদালত

ছবি: সংগৃহীত


সামরিক স্থাপনায় হামলার অভিযোগে ৬০ জন বেসামরিক নাগরিকের প্রত্যেককে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর কারাবাসের সাজা দিয়েছেন পাকিস্তানের সামরিক আদালত। গতকাল বৃহস্পতিবার সামরিক আদালত এই রায় ঘোষণা করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর।

সাজাপ্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে সামরিক বা অন্য কোনো আদালতে আপিল করতে পারবেন না। গণসংযোগ দপ্তরের বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “এই জাতি, সরকার এবং সেনাবাহিনী সবসময় ন্যায়বিচারের প্রতি তাদের প্রতিশ্রুত অবস্থান দৃঢ় রেখেছে এবং এই মর্মে ঘোষণা করছে যে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যে রায় ঘোষণা করা হলো— তা কার্যকর করা হবে এবং কোনো অবস্থাতেই তা লঙ্ঘিত হবে না।”

একই অপরাধে আগের দিন বুধবার ২৫ জন বেসামরিককে কারাদণ্ড দিয়েছিলেন সামরিক আদালত। বিবৃতিতে সে তথ্যও উল্লেখ করেছে সেনা গণসংযোগ দপ্তর।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে ২০২৩ সালের ৯ থেকে ১১ মে পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক দাঙ্গা হয়। সে সময়েই ইতিহাসের প্রথমবারের মতো হামলার ঘটনা ঘটে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়।

২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে দু’টি মামলার শুনানিতে হাজিরা দিতে এসে গ্রেপ্তার হন ইমরান খান। পাকিস্তানের সীমান্তরক্ষী ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় পাকিস্তানে। দেশটির চার প্রদেশের শহরে শহরে বিক্ষোভ শুরু করেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) কর্মীরা। পাশাপাশি এ সময় লাহোর, পেশোয়ার, করাচিসহ বিভিন্ন শহরে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। লাহোর সেনানিবাসের শীর্ষ নির্বাহী কর্মকর্তাসহ অনেক সেনা কর্মকর্তার বাসভবনেও হামলা হয় সে সময়।

তবে সামরিক আদালতের বুধ ও বৃহস্পতিবারের রায়ে উদ্বিগ্ন বোধ করছে পিটিআই। দলটির নেতা-কর্মীদের আশঙ্কা, সামরিক বাহিনী পিটিআইকে কোনঠাসা করা শুরু করেছে।

উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। সামরিক আদালতের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠুতার অভাব ছিল বলে উল্লেখ করেছে তারা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ