সীমান্তে ভয়া*বহ সং ঘ র্ষ, পাকিস্তানের ১৯ সেনা নি হ ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ AM

পাকিস্তান ও আফগানিস্তান

সীমান্তে ভয়া*বহ সং ঘ র্ষ, পাকিস্তানের ১৯ সেনা নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৫:০২:০২ AM

সীমান্তে ভয়া*বহ সং ঘ র্ষ, পাকিস্তানের ১৯ সেনা নি হ ত

ছবি: সংগৃহীত


পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে।

আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাক বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী।

এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন।পাকিস্তানের হামলার নিন্দা জানায় তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ অভিহিত করে এর জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ