তিনবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে পু ড়ি য়ে মারলো স্বামী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ AM

তিনবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে পু ড়ি য়ে মারলো স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৫:৪৬:৩৮ AM

তিনবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে পু ড়ি য়ে মারলো স্বামী

ছবি: সংগৃহীত


ভারতের মহারাষ্ট্রের পারভানী জেলায় তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে পারভানী গঙ্গাক্ষেত নাকাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা মহারাষ্ট্র শহর থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী কুন্ডলিক উত্তম কালে তার স্ত্রী ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন।

ময়নার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধার করে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত দগ্ধ হওয়ায় পথেই ময়নার মৃত্যু হয়।

ময়নার বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম দেওয়া কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে আবারও ঝগড়া বাধলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পরপরই অভিযুক্ত কুন্ডলিক পালিয়ে যায়, তবে পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ