দ ক্ষি ণ কোরিয়ায় বিমান দু র্ঘ ট না: মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ AM

দ ক্ষি ণ কোরিয়ায় বিমান দু র্ঘ ট না: মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১১:০৮:৫৭ AM

দ ক্ষি ণ কোরিয়ায় বিমান দু র্ঘ ট না: মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত


ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। এ ঘটনায় ১৮১ জন বহন করা বিমানটিতে দুজন বাদে সকল আরোহী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

ফ্লাইট বাতিল করার পাশাপাশি ঘটনাস্থলকে ‘স্পেশাল ডিজাস্টার জোন’ হিসেবে ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক। দুর্ঘটনাস্থল পরিদর্শনও করেন তিনি।

এদিকে, সিউল থেকে বিমানবন্দরের নিকটবর্তী মকপো রেলস্টেশন পর্যন্ত অস্থায়ী ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। যাতে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন নিহতদের স্বজন, সরকারি কর্মকর্তাসহ অন্যরা।

আজ রোববার (২৯ ডিসেম্বর) ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে। ১৮১ জনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ