ডানায় একটি পাখি আ ট কে আছে, মৃ ত্যু র আগে শেষ বার্তা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ AM

ডানায় একটি পাখি আ ট কে আছে, মৃ ত্যু র আগে শেষ বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১১:২৪:৫৭ AM

ডানায় একটি পাখি আ ট কে আছে, মৃ ত্যু র আগে শেষ বার্তা

ছবি : সংগৃহীত


দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজন বাদে বিমানের সকল যাত্রী মারা গেছেন। দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে ক্ষতিগ্রস্ত ওই বিমানে থাকা এক যাত্রী তার পরিবারের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। যেখানে উল্লেখ ছিল, ‘বিমানের ডানায় পাখি আটকে আছে’।রোববার (২৯ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

মেসেজপ্রাপ্ত ওই আরোহীর পরিবারের সদস্য জানান, স্থানীয় সময় সকাল ৯টায় মেসেজ পান ক্ষতিগ্রস্ত বিমানে থাকা ওই যাত্রী। তিনি নিশ্চিত করেন, এই মেসেজ পাওয়ার পর তিনি আর ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

মেসেজের বিষয়ে ঐ যাত্রীর আত্মীয়র ভাষ্যমতে মেসেজে ওই আরোহী লেখেন, ‘ডানায় একটি পাখি আটকে আছে। আমরা ল্যান্ড করতে পারছি না। এটা এখনকার ঘটনা। মারা যাওয়ার আগে আমি কি আমার শেষ কথাগুলো বলে যাব?’উল্লেখিত যাত্রীর ভাগ্যে কি ঘটেছে, তা এখনও জানা যায়নি।

১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত বের করা হয়েছে। বাকি ১৭৯ জনই এ দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ