ইথিওপিয়ায় সড়ক দু র্ঘ টনায় মৃ তে র সংখ্যা বেড়ে ৭১
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ AM

ইথিওপিয়ায় সড়ক দু র্ঘ টনায় মৃ তে র সংখ্যা বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০২:০৬:৫৬ AM

ইথিওপিয়ায় সড়ক দু র্ঘ টনায় মৃ তে র সংখ্যা বেড়ে ৭১

ছবি সংগৃহীত


দক্ষিণ ইথিওপিয়ায় সিদামা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রথমে ৬৬ জনের মৃত্যুর খবর জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৭১ জনে। একটি মানুষ বোঝাই ট্রাক সেতু থেকে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সিদামা রাজ্য ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দক্ষিণে অবস্থিত।

দক্ষিণ সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্রর একটি বিবৃতি অনুসারে, ‘ইথিওপিয়ায় যাত্রী ভর্তি একটি ট্রাক নদীতে ডুবে কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে।’

রোববার গভীর রাতে জারি করা এক বিবৃতিতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরো জানিয়েছে, বোনা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ অন্তত ৭১ জন মারা গেছেন।’ তিনি আরো বলেন, ‘পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরো মৃতের সংখ্যা ৬৬ জন বলেছিল।

ওসেনিয়েলেহ আরো বলেন, ট্রাকটি সেতু থেকে একটি নদীতে পড়েছিল। ট্রাকে থাকা কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এ দুর্ঘটনায় কিছু পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।’

অঞ্চলটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে অতিরিক্ত মানুষ বহন করা হচ্ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ।

রাষ্ট্র-চালিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে, রবিবার যখন দুর্ঘটনা ঘটে তখন যাত্রীরা একটি বিয়েতে যাচ্ছিলেন। মারাত্মক এমন সড়ক দুর্ঘটনা ইথিওপিয়াতে প্রায়ই ঘটে। এর আগে, ২০১৮ সালে ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে একটি বাস খাদে পড়ে ৩৮ জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে বেশিরভাগই ছাত্র ছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ