দেশে-দেশে খ্রি ষ্টী য় বর্ষবরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দেশে-দেশে খ্রি ষ্টী য় বর্ষবরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০৯:৪২:৩৮ পূর্বাহ্ন

দেশে-দেশে খ্রি ষ্টী য় বর্ষবরণ

ছবি : সংগৃহীত


নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। এই নিয়েই শুরু হলো আগামীর ‘২০২৫’। অর্জন-ব্যর্থতা, সুখ-দুঃখ সবকিছু নিয়ে সবাই পুরো উদ্যমে শুরু করছে নতুন বছর।বিশ্বের বিভিন্ন দেশের মতো পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাংলাদেশেও বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৫’।

নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে ২০২৫ সালকে বরণ করে নেন বিশ্বের কোটি কোটি মানুষ।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে এ উদযাপন শুরু হয়। বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরের পয়েন্টগুলোতে মনোমুগ্ধকর আতশবাজি আলোকসজ্জার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয়। সব বয়সের মানুষ মেতে উঠেন বর্ষবরণের উৎসবে।

বিশ্বের বিভিন্ন দেশে বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়ে থাকে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় একে একে ২০২৫ সাল বরণ করে নেয় বিভিন্ন দেশ।

বর্ষবরণকে কেন্দ্র করে দেশের নিরাপত্তাব্যবস্থা ছিল বেশ জোরদার। শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগরীতে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস পৃথক বার্তায় খ্রিষ্ট্রীয় নববর্ষ ২০২৫ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে