মৃ ত্যু দ ণ্ডে র বিধান বি লু প্ত করল জিম্বাবুয়ে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ AM

মৃ ত্যু দ ণ্ডে র বিধান বি লু প্ত করল জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১২:০৯:০৩ PM

মৃ ত্যু দ ণ্ডে র বিধান বি লু প্ত করল জিম্বাবুয়ে

ছবি সংগৃহীত


আফ্রিকার দেশ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে একটি আইনের অনুমোদন দিয়েছেন। যা অবিলম্বে কার্যকর করা হবে।

বিধান বিলুপ্তির বিষয়ে জিম্বাবুয়ের বিচারমন্ত্রী জিয়াম্বি জিয়াম্বি বলেন, ‘মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা আইনি সংস্কারের চেয়েও বেশি কিছু। এটা ন্যায়বিচার আর মানবতার প্রতি আমাদের অঙ্গীকারের একটি বিবৃতি।’

আন্তর্জাতিক অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেশটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অধিকার গোষ্ঠীটি বলেছে, ‘এটি আশার আলো।’

তবে নতুন আইন অনুযায়ী, দেশে জরুরি অবস্থা জারি থাকার সময় প্রয়োজনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এই বিধানটি নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

জিম্বাবুয়ের পার্লামেন্টে মৃত্যুদণ্ড বাতিলের জন্য ডিসেম্বরের শুরুতে ভোট দেওয়ার পর মানাঙ্গাগওয়ার এই পদক্ষেপ নিলেন। জিম্বাবুয়ে সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, কিন্তু আদালত হত্যার মতো গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে আসছিল।

অ্যামনেস্টি অনুসারে, ২০২৩ সালের শেষের দিকে প্রায় ৬০ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন হেরাল্ড পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এখন তাদের নতুন দণ্ড দেওয়া হবে।

বিচারকদের এই অপরাধীদের অপরাধের ধরন বিবেচনা করে নতুন দণ্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ ঔপনেবিশ শাসনের সময় জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান চালু হয়।

স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধের সময় একটি ট্রেন উড়িয়ে দেওয়ার জন্য ১৯৬০-এর দশকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মনাঙ্গাগওয়া মৃত্যুদণ্ডের দীর্ঘকাল ধরে সমালোচক ছিলেন। পরে তার সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ড বিলুপ্তি আইন মঙ্গলবার সরকারি গেজেটে প্রকাশিত হয়েছিল এবং মানঙ্গাগওয়া এটিতে স্বাক্ষর করেছেন।

অ্যামনেস্টি বলেছে, এই পদক্ষেপটি জিম্বাবুয়ের জন্য শুধুমাত্র বড় একটি অগ্রগতি নয় বরং ‘চূড়ান্ত নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর শাস্তি’ শেষ করার আন্তর্জাতিক প্রচেষ্টার একটি প্রধান মাইলফলক।

মানাঙ্গাগওয়ার জানু-পিএফ দল ১৯৮০ সালে স্বাধীনতার পর থেকে জিম্বাবুয়ে শাসন করেছে। ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দল এবং অধিকার গোষ্ঠীগুলো বারবার এই দলটির বিরুদ্ধে অভিযোগ এনেছে। 

অ্যামনেস্টি অনুসারে, আফ্রিকার ২৪টি দেশসহ বিশ্বব্যাপী ১১৩টি দেশ মৃত্যুদণ্ড সম্পূর্ণভাবে বাতিল করেছে। ২০২৩ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা পাঁচটি দেশে। দেশগুলো হলো, চীন, ইরান, সৌদি আরব, সোমালিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ