হাসি*নাকে ফেরাতে ঢাকার অনু*রোধ পেয়েছে নয়া*দিল্লি, নিশ্চিত করলো ভা র ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ AM

হাসি*নাকে ফেরাতে ঢাকার অনু*রোধ পেয়েছে নয়া*দিল্লি, নিশ্চিত করলো ভা র ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৯:৩৫:১৭ AM

হাসি*নাকে ফেরাতে ঢাকার অনু*রোধ পেয়েছে নয়া*দিল্লি, নিশ্চিত করলো ভা র ত

ছবি: সংগৃহীত


বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর অনুরোধ পেয়েছে ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আমরা নিশ্চিত হয়েছি যে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা অনুরোধ পেয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।'

নোবেল বিজয়ী প্রোফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠানোর পর আজ ভারত এ প্রতিক্রিয়া জানালো।

এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পালিয়ে ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। নিজের দীর্ঘ শাসনামলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ প্রাণহানির একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হোক এবং এটাই আমাদের আবেদন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ