শীতের মধ্যেই আমিরাতে ব্যা প ক বৃষ্টিপাত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ AM

শীতের মধ্যেই আমিরাতে ব্যা প ক বৃষ্টিপাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৯:০৭:৪২ AM

শীতের মধ্যেই আমিরাতে ব্যা প ক বৃষ্টিপাত

ছবি : সংগৃহীত


চলতি বছরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও পড়েছে ব্যাপক শীত। এই শীতের মধ্যেই শুক্রবার উপসাগরীয় অঞ্চলের এ দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ। খবর গালফ নিউজ।

সংযুক্ত আরব আমিরাতে আমিরাতের সংখ্যা সাতটি-রাজধানী আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইন। এর মধ্যে শুধু আজমান ব্যতীত বাকি ছয়টি আমিরাতেই বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা, আল জাদাফসহ দুবাইয়ের সব এলাকায় বর্ষণ হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি জানিয়েছে, দুবাইয়ের বিভিন্ন এলাকা আবুধাবির ঘানাদাহ এলাকায় ভারী বর্ষণ হয়েছে।

এছাড়া আস আল খামিয়াহ এমিরেতের ঘালিলা, আধেন, ফুজাইরাহর আল ইক্কাহ, আল মাদাম, সুহাইলা, শারজাহ এমিরেতের আল ধাইদ এবং উম আল কুয়াইনের আল রাওদায় হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে কুয়াশাও। আবহাওয়ার এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের জেরে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালকদের বিশেষভাবে সতর্ক থাকা এবং গাড়ি ধীরে চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ