সুনামগঞ্জে ‘বিশ্বজন’র বার্ষিক সাধারণ সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জে ‘বিশ্বজন’র বার্ষিক সাধারণ সভা

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১২:১০:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ‘বিশ্বজন’র বার্ষিক সাধারণ সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে পৌর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বজন’র বার্ষিক সাধারণ সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার'র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পৌর প্রশাসক সমর কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ডা. সৈকত দাস, সুপ্রভা রাণী, আবু সাঈদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছায় রক্তদাতা এড. এনাম আহমেদ, মোজাহিদুল ইসলাম মজনু, জিএম তাশহিজ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সভাপতি হিরন, ব্লাডলিংক সুনামগঞ্জের শাহ মোহাম্মদ ফয়সল, বিদ্যার্থী সংসদ সুনামগঞ্জের সভাপতি বিশ্বজিৎ রায় তমাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিশ্বজন, ব্লাডলিংক ও বাঁধনসহ বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি ব্লাডব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন অসহায় ও দরিদ্র রোগীরা যাতে স্বল্পমূল্যে রক্তের ক্রসমেচিং করাতে পারে সেজন্য পৌরভবনে একটি প্রাইমারি হেলথ সেন্টারও চালু করা হচ্ছে। রক্তদান করতে যেন কোনো স্বেচ্ছাসেবী ও ডোনারকে হয়রানির শিকার হতে না হয় সেজন্য তিনি রোগী ও তার স্বজনদের প্রতি আহবান জানান।

বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি হশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার যদি রোগীর কাছ থেকে ক্রসমেচিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ রক্তদাতা হিসেবে মুজাহিদুল ইসলাম মজনু, জি.এম তাহশিজ, এড. এনাম আহমেদ, আবু বকর সিদ্দিক ও তৈয়বুর রহমান সহ ৬ জনকে রক্তদাতা কে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী