সৌদি আরবে এক সপ্তাহে , ১৯ হাজার অ ভি বা সী গ্রে ফ তা র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ AM

সৌদি আরবে এক সপ্তাহে , ১৯ হাজার অ ভি বা সী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১০:০২:৪০ AM

সৌদি আরবে এক সপ্তাহে , ১৯ হাজার অ ভি বা সী গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সৌদি সরকার। এক সপ্তাহে দেশটিতে ১৯ হাজার ৫৪১ জন অবৈধ অভিবসাীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (৪ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়।এতে আরও বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।প্রতিবেদনে বলা হযেছে, এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইউথোপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

এদিকে ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। আর ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ