২৭৬ কেজির টুনা মাছ বিক্রি হলো ১৬ কোটিতে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ AM

২৭৬ কেজির টুনা মাছ বিক্রি হলো ১৬ কোটিতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৩:১৩:৫৩ AM

২৭৬ কেজির টুনা মাছ বিক্রি হলো ১৬ কোটিতে

ফাইল ছবি


জাপানে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে একটি টুনা মাছ। যা বাংলাদেশি অর্থে ১৬ কোটি টাকার সমান। নতুন বছরের নিলামে মাছটি কিনেছে বিখ্যাত সুশি রেস্তোরাঁ কোম্পানি দ্য ওনোদেরা গ্রুপ।

২৭৬ কেজি ওজনের ব্লুফিন জাতের টুনাটি রোববার (৫ জানুয়ারি) নিলামে তোলা হয়। এরপর এটি সর্বোচ্চ দর হেঁকে ১৩ লাখ ডলারে কিনে নেয় ওনোদেরা গ্রুপ। মাছটির আকার একটি মোটরসাইকেলের সমান।

জাপানের টোকিওর প্রধান মাছের মার্কেটে বছরের প্রথম টুনা মাছটি ঘিরে সবার আগ্রহ থাকে। প্রথম মাছটি নিলামে তোলা হয়। গত টানা পাঁচ বছর ধরে বড় বড় কোম্পানিগুলো এ মাছ কেনার জন্য রীতিমতো যুদ্ধ করেছে। ওনোদেরা গ্রুপের এক কর্মকর্তা বলেছেন, “প্রথম টুনাটি এমন যেটি ভালো কিছু বয়ে আনে। আমাদের ইচ্ছা হলো মানুষ এটি খাবে এবং তাদের পুরো বছরটি ভালো যাবে।”

এদিকে জাপানিদের নজর কাড়তে মূলত এই নিলামটি ব্যবহার করে বড় কোম্পানিগুলো। যারা নিলামের মাধমে মাছটি কিনতে পারে তাদের ব্যাপক প্রচার প্রচারণা হয়।

জাপানের ইতিহাসে সর্বোচ্চ দামে একটি টুনা বিক্রি হয়েছিল ২০১৯ সালে। সে বছর সুশি জানমাই ন্যাশনাল রেস্টুরেন্ট কোম্পানির মালিক কিয়োশি কিমোরা ৩৩৩ দশমিক ৬ মিলিয়ন ইয়েন দিয়ে মাছটি কিনেছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ