মিয়ান*মারের ৩০০ শর ণা র্থী কে বহনকারী নৌকা তা ড়ি য়ে দিল মালয়েশিয়া
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ AM

মিয়ান*মারের ৩০০ শর ণা র্থী কে বহনকারী নৌকা তা ড়ি য়ে দিল মালয়েশিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৯:১০:০৬ AM

মিয়ান*মারের ৩০০ শর ণা র্থী কে বহনকারী নৌকা তা ড়ি য়ে দিল মালয়েশিয়া

ছবি : সংগৃহীত


মিয়ানমারের নথিবিহীন প্রায় ৩০০ অভিবাসন প্রত্যাশীকে বহনকারী দু’টি নৌকাকে মালয়েশিয়ার কোস্টগার্ড তাদের জলসীমা থেকে পাহারা দিয়ে বের করে দিয়েছে। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) শনিবার এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এমএমইএর শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, মালয়েশিয়ার জলসীমায় আসা রোহিঙ্গা অভিবাসীদের বহনকারী নৌকায় খাবার ও পানির তীব্র সংকট থাকায় অনেকের শারীরিক অবস্থা বেহাল হয়ে পড়েছে।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি বলেছে, শুক্রবার মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ লংকাউইর উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকা দু’টির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় কর্তৃপক্ষ ভাসমান নৌকা দু’টির অভিবাসীদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছে।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ রোসলি আবদুল্লাহ বলেছেন, ‘‘নৌকা দুটির চলাচলে বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য আমরা থাই এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে নিবিড় সহযোগিতা অব্যাহত রেখেছি।’’

তবে ওই অভিবাসীরা রোহিঙ্গা কি না সেই বিষয়ে কিছু জানায়নি মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে বসবাস করলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।

এর আগে, গত শুক্রবার মালয়েশিয়ার পুলিশ লংকাউই দ্বীপে পৌঁছানো একটি নৌকা থেকে মিয়ানমারের নথিবিহীন ১৯৬ অভিবাসীকে আটক করে। পুলিশ বলেছে, এই অভিবাসীদের মধ্যে ৭১ জন শিশু এবং ৫৭ জন নারী রয়েছে। তারা জাতিগত রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার পুলিশের পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত সব অভিবাসীকে নথিভুক্ত ও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

বছরের পর বছর ধরে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ