তুষার ঝড়ে বি প র্য স্ত যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ AM

তুষার ঝড়ে বি প র্য স্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০২:০১:৫৯ AM

তুষার ঝড়ে বি প র্য স্ত যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। এতে এরই মধ্যে দেশটির ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে বলা হয়, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত এবং হিম শীতল তাপমাত্রাসহ ‘তুষার ঝড়ের পরিস্থিতি’ বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। এনিয়ে ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড়।

বিবিসি বলছে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। ইতোমধ্যে দেশটিতে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এরইমধ্যে কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ