জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০২:৪৯:৫২ পূর্বাহ্ন

জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গুণীজন সম্মাননা ও ‘ভাটিবৃন্ত’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও সহ-সভাপতি রেজাউল করিম কাপ্তানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবর ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। 

অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার কলেজ, উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী ১০ জন শিক্ষককে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুনীজন সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

এসময় বক্তব্য দেন জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ এবং ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক কবি ও সাহিত্যিক ফজলুল হক দোলন।

গুণীজন সম্মাননাপ্রাপ্তরা হলেন- জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ তালুকদার, ভীমখালী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহমেদ, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল করিম, সাচন বাজার উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ মিয়া, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোৎস্নেন্দু কুমার সরকার, যশমন্তপুর শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন ও হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন।

এর আগে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা গুণীজনদের ফুল দিয়ে বরণ করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী