বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৫:৫৪:১৭ পূর্বাহ্ন

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি

ফাইল ছবি


বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’ পুরোপুরি চালু হলো সৌদিতে। রোববার ভোর ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)।

রিয়াদ মেট্রো মূলত একটি মেট্রোরেল এবং রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য ৬ টি লাইন রয়েছে— ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে ৬ ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন।

এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো, পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।

প্রসঙ্গত, রিয়াদের জেদ্দা রোড এবং সেকেন্ড ইস্টার্ন রিং রোডকে সংযুক্তকারী অরেঞ্জ লাইনের দৈর্ঘ ৪১ মিটার। এ লাইনে ৫টি মেট্রোস্টেশন রয়েছে। এই স্টেশনগুলো হলো জেদ্দা রোড স্টেশন, তাওয়াইক স্টেশন, দৌহ স্টেশন, হারুল আল রশীদ স্টেশন এবং আল নাসির স্টেশন।

প্রসঙ্গত, রিয়াদ মেট্রো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন এবং এর নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে বৃহত্তম। ট্রেনটি নেটওয়ার্কের মোট দৈর্ঘ ১৭৬ কিলোমিটার এবং এই পথে পড়ে মোট ৮৫টি স্টেশন। সবগুলো স্টেশন কভার করে এই ট্রেনটি। প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেনে চাপেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা