ভা র তে ৭ বাংলাদেশি গ্রে প্তা র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ AM

ভা র তে ৭ বাংলাদেশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১০:০৭:৪০ AM

ভা র তে ৭ বাংলাদেশি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।গত রোববার (৫ জানুয়ারি) রাতে হঠাৎই তামিলনাড়ুর পেরুনদুরাই এলাকায় অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে অবস্থান এবং কারখানায় কাজ করার অভিযোগে অন্তত সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশিরা বৈধ পাসপোর্ট এবং ভিসা দেখাতে পারেননি।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলের শ্রমিকরা তাদের পরিবারসহ পেরুন্দুরাইয়ের কারখানায় ওই বাংলাদেশিদের সঙ্গে কাজ করছিলেন। রোববার রাতে পেরুনদুরাই, ভেপ্পামপালিয়াম, ভালিপুরথানপালায়মসহ তামিলনাড়ুর বেশ কয়েকটি স্থানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালায় তামিলনাড়ু পুলিশ। এসময় পেরুনদুরাইয়ের একটি কারখানা থেকে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের কাছে বৈধ পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। পরে ওই বাংলাদেশিদের পেরুনদুরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে কোনও ধরনের অপরাধের সঙ্গে এই বাংলাদেশিদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ