তি ব্ব তে শ ক্তি শা লী ভূ মি ক ম্পে নি হ ত বেড়ে ৫৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

তি ব্ব তে শ ক্তি শা লী ভূ মি ক ম্পে নি হ ত বেড়ে ৫৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১১:৫৪:৪২ পূর্বাহ্ন

তি ব্ব তে শ ক্তি শা লী ভূ মি ক ম্পে নি হ ত বেড়ে ৫৩

ছবি : সংগৃহীত


চীনের তিব্বতে আজ সকালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তিব্বতে নেপাল সীমান্তের কাছে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন।

ভারতের বিভিন্ন অঞ্চল বিশেষ করে বিহার, আসাম ও পশ্চিমবঙ্গে ভূকম্পন অনুভূত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানিয়েছে। 

চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার রিপোর্টার আরও বলেছেন, সকাল ১০টা নাগাদ “একাধিক আফটারশক” রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ছিল ৪.৪।

প্রসঙ্গত, নেপাল ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে। এ কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে। 

এর আগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারান এবং ২২ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ভূমিকম্পে অর্ধ-লক্ষাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী