স্বপ্নের ইউরোপ যাত্রায় ২০২৪ সালে সাগরে প্রা ণ গেছে ২২০০ অভি*বাসীর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ AM

জাতিসংঘ বলছে

স্বপ্নের ইউরোপ যাত্রায় ২০২৪ সালে সাগরে প্রা ণ গেছে ২২০০ অভি*বাসীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৯:৫৫:১৭ AM

স্বপ্নের ইউরোপ যাত্রায় ২০২৪ সালে সাগরে প্রা ণ গেছে ২২০০ অভি*বাসীর

ছবি : সংগৃহীত


উন্নত জীবনের আশায় গত বছর ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পোঁছানোর চেষ্টার সময় অন্তত দুই হাজার ২০০ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের ইউরোপ ও মধ্য-এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক রেজিনা ডি ডোমিনিসিস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেছেন, ২০২৫ সালের শুরুতে ২০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা উপকূলে নিখোঁজ হওয়ার পর খবর পাওয়া গেছে। লিবিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে রুক্ষ সমুদ্রে নৌকাটি ডুবে যায়।

ডি ডোমিনিসিস বলেন, ২০২৪ সালে কেবল মধ্য ভূমধ্যসাগরীয় রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার ৭০০ অভিবাসী। পুরো ভূমধ্যসাগরজুড়ে এই সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে।

তিনি বলেন, ‘‘এই সংখ্যার মধ্যে ভুক্তভোগী শত শত শিশু রয়েছে। ভূমধ্যসাগর হয়ে যাত্রা করা অভিবাসীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু। যারা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।’’

মধ্য ভূমধ্যসাগরীয় রুটটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুট হিসাবে বিবেচনা করা হয়। লিবিয়া ও তিউনিশিয়া উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান অবতরণ পয়েন্ট।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বলেছে, ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ২৫ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

অভিবাসী নৌকার যাত্রা বন্ধের লক্ষ্যে ইতালি ও ইইউ কর্তৃপক্ষ তিউনিশিয়া এবং লিবিয়ার সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কমেনি ঝুঁকিপূর্ণ যাত্রার সংখ্যা।  ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ৬৬ হাজার ৩১৭ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। যা ২০২৩ সালের তুলনায় অর্ধেকেরও কম। ইনফোমাইগ্রেন্টস।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ