নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ AM

নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৭:১০:৫৯ AM

নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

ফাইল ছবি


উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে গেছেন বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে (রেঞ্জ রোভার) খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান। তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।

রাজনৈতিক নানা ঘাত-প্রতিঘাতের বলি হয়ে দীর্ঘ সময় মায়ের স্নেহ-ভালোবাসা ও সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দূর পরবাসে বসে হয়ত মায়ের সেই আদর-শাসন এত দিন মিস করেছেন। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

এদিকে হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দিয়েছে। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ