জগন্নাথপুরে 'জুলাই স্মৃতি ফুটবল' টুর্নামেন্টে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে 'জুলাই স্মৃতি ফুটবল' টুর্নামেন্টে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৯:২৬:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে 'জুলাই স্মৃতি ফুটবল' টুর্নামেন্টে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে "জুলাই স্মৃতি ফুটবল " টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ও পাটলী ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়েছে। " এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পর্যায়ের "জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 

মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় পাটলী ইউনিয়ন একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন একাদশ এবং শূন্য গোলে রানার্সআপ হয়েছে পাটালী ইউনিয়ন একাদশ। খেলা শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও খেলোয়াড় বৃন্দ সহ ক্রীড়ামোদী বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত "জুলাই স্মৃতি ফুটবল" টুর্নামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌর সভা থেকে মোট ৯ টি দল অংশ গ্রহন করেছিল। তমধ্যে সমাপনী ফাইনাল খেলায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে পাটলী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং পাটলী ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়েছে।

পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী