শীত উ পে ক্ষা করে বোরো রোপণের ধুম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শীত উ পে ক্ষা করে বোরো রোপণের ধুম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১০:১৬:১৫ পূর্বাহ্ন

শীত উ পে ক্ষা করে বোরো রোপণের ধুম

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

সরেজমিনে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) হাওর ঘুরে দেখা যায়, জেলার অন্যতম হাওর জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকরা। কেউ কেউ বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপণ করছেন। আবার কেউ কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।

নলুয়া হাওরের ভুরাখালি গ্রামের কৃষক সুলতান মিয়া জানান, বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা, প্রচণ্ড শীতের মধ্যেই ভোর থেকে বিকাল পর্যন্ত কাদা পানির মধ্যে ক্ষেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি ফসল। এ ফসল থেকে সারাবছরের খাদ্য যোগান করতে হয়।

দাস নোয়াগাঁও গ্রামের আরেক কৃষক নান্টু দাস জানান, পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে কৃষক পরিবারের সকলকেই কাজ করতে হয়। এসময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুতকরণ ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে পানি প্রয়োজন মতো থাকায়, কৃষকদের সুবিধা হচ্ছে বলে জানান তিনি ।

খোঁজ নিয়ে জানা যায়, নলুয়া হাওরসহ উপজেলার ছোট বড় ১৫টি হাওরে চারা রোপণ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণায় মুখরিত। ক্ষেতে ক্ষেতে চলছে চারা রোপণের উৎসব।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, এবছর ৯৪৫ হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে। এরমধ্যে ২৩০ হেক্টর চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনেই রোপণের কাজ চলছে। হাওরে পানি সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের জন্য ভালো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী