সৌদি আরবে আ ক স্মি ক ব ন্যা, মক্কা-মদিনায় রেড অ্যা লা র্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ AM

সৌদি আরবে আ ক স্মি ক ব ন্যা, মক্কা-মদিনায় রেড অ্যা লা র্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০২:১৮:০৪ AM

সৌদি আরবে আ ক স্মি ক ব ন্যা, মক্কা-মদিনায় রেড অ্যা লা র্ট

ছবি সংগৃহীত


বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার জেদ্দা শহর এবং এর আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে।

দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বদর প্রদেশের আল-শাফিয়ায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায়, যেখানে ৩৬.১ মিমি  বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া কুবা মসজিদের কাছে ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে এনসিএম জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলও ব্যাপক বন্যায় ডুবে গেছে। এ ছাড়া রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের জনগণকে বন্যার ঝুঁকি এড়াতে সরকার নির্দেশিত সব নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা দপ্তর ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারকাজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার ভয়াবহতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে। পাশাপাশি অনেক ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে।

এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনও থামেনি। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ