সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট'র উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট'র উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১১:০৩:৫৫ পূর্বাহ্ন

সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট'র উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার(৯ জানুয়ারি) সকালে ১১ ঘটিকার সময় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ব্যারিষ্টার সাইফুর রশীদ। 

তিনি বলেন, শিক্ষার আলো বিস্তারে এবং শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট। বর্তমান মূল্যবোধের সংকট থেকে দূরে থাকতে ছাত্রদের নেতিবাচক বিষয় পরিহার করে ইতিবাচক দিকগুলো অর্জন করা একান্ত জরুরি। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্র কোরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখার অংশ হিসেবে আজকের এই শিক্ষাখাতে মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান। বিশেষ অতিথি ছিলেন, হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা। 

বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম উদ্যোক্তা ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দা খাদিজা দীনা, তাঁর ছোট ভাই ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল হাসান মসরুক, মিসেস শাহেলা জান্নাত, যুক্তরাজ্য প্রবাসী

সৈয়দ হিলাল সাঈফ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য সৈয়দ শেফুল আমীন, সৈয়দপুর ফাজিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়র ছাত্রী নিগার রহমান শিমু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ, সৈয়দপুর আদর্শ কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য

সৈয়দ মনোয়ার আহমদ, কবি সৈয়দ আজমল হোসেন, সৈয়দ আহমদ হোসেন তানিন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হান্নান, প্রভাষক এ, ডি এম ফখর মান্নান, স্কুলের সহকারী শিক্ষক দিলিপ চন্দ্র দাশ, মাওলানা মো: বিল্লাল হোসেন, মিসেস সুরাইয়া নাজনীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ হোসেন আহমদ। অনুষ্ঠান শেষে মোট ১৫ জনকে শিক্ষার্থীর হাতে দশ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী