মাদুরোকে গ্রে প্তা রে ২৫ মিলিয়ন ডলার পু র স্কা র ঘো ষ ণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

মাদুরোকে গ্রে প্তা রে ২৫ মিলিয়ন ডলার পু র স্কা র ঘো ষ ণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১০:২৪:৪৬ পূর্বাহ্ন

মাদুরোকে গ্রে প্তা রে ২৫ মিলিয়ন ডলার পু র স্কা র ঘো ষ ণা

ছবি : সংগৃহীত


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারে পুরস্কারের পরিমাণ ২৫ মিলিয়ন ডলারে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ওই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার। খবর রয়টার্সের।

২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে। 

২০১৩ সাল থেকে নিকোলা মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আছেন। বাইডেন প্রশাসন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তার পদত্যাগ দাবি করেছে। 

মার্কিন প্রশাসনের মতে, নির্বাসিত গনসালেসেই দেশের নেতৃত্বে আসা উচিত। হাজার হাজার সমর্থক ভোটের তালিকা উপস্থাপন করে দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই বিজয়ী হয়েছেন এদমুন্দো গনসালেসে। 

সম্প্রতি গনসালেস ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।গনসালেস ভেনেজুয়েলায় ফিরে গেলে গ্রেপ্তার হওয়ার হুমকির মুখে পড়তে পারেন। তাই বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। 

দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গনসালেসেকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী শুধুমাত্র মাদুরোকেই প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে।

এদিকে হোয়াইট হাউস বলেছে, মাদুরোর গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ এবং মাদুরো ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টির উদ্দেশে দেয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা