সি রি য়া য় মসজিদে প*দদলিত হয়ে চারজনের মৃ*ত্যু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

সি রি য়া য় মসজিদে প*দদলিত হয়ে চারজনের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৩:১৯:২৫ AM

সি রি য়া য় মসজিদে প*দদলিত হয়ে চারজনের মৃ*ত্যু

ফাইল ছবি


সিরিয়ার বিখ্যাত উমায়াদ মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানায় রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সানা নিউজ।

দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। এপির একটি ভিডিওতে দেখা গেছে, খাবার সংগ্রহ করতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন। তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন।

গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল শাম। এরপর দেশটিতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। এক যুগের বেশি সময় চলা এ যুদ্ধের কারণে সিরিয়ার অনেক মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ