নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ১০ লাখ!
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ১০ লাখ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৮:২২:৪২ AM

নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ১০ লাখ!

ছবি : সংগৃহীত


যত দিন যাচ্ছে, প্রতারকেরা প্রতারণার নতুন নতুন উপায় খুঁজে বের করছেন। তবে তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অবাক হয়েছে তদন্তকারী কর্মকর্তারাও। তারা একেবারেই অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতে ছিল। এই চক্রটি এমন এক ধরণের স্ক্যাম চালাচ্ছিল, যা আগে কখনও শোনা যায়নি।

"সন্তানহীন নারীদের অন্তঃসত্ত্বা করতে হবে!"—এমন চাকরির প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন ওই তিনজন। তারা মোটা অর্থের প্রলোভনও দিতেন। গ্রাহকদের বলা হতো, যদি নারীদের অন্তঃসত্ত্বা করতে সফল হন, তবে পাঁচ লাখ রুপি পাওয়া যাবে; আর যদি ব্যর্থ হন, তবে ৫০ হাজার থেকে ৫ লাখ রুপি পর্যন্ত দেওয়া হবে। এই অভিনব প্রলোভন দিয়ে তারা বহু মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করছিল, যা পরে পুলিশের অভিযানে ধরা পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে অনেকেই মোটা অর্থের লোভে চাকরির প্রস্তাব গ্রহণ করতেন। প্রস্তাব গ্রহণ করলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ ৫০০ থেকে ২০ হাজার রুপি জমা দিতে বলা হতো। 

সম্প্রতি বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা নামের একটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় পুলিশ বলছে, ওই তিন যুবক ‘বেবি বার্থ সার্ভিস’ নামে একটি ভুয়া সংস্থা খুলেছিলেন। সেই সংস্থা থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের যুবকদের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দেওয়া হতো। কত জন ওই যুবকদের দ্বারা প্রতারিত হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাই*বার প্র তা র ণা র ফাঁ দ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ