শান্তিগঞ্জে হাওরে পড়ে ছিল যুবকের নাক-কান কা*টা ম র দে হ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শান্তিগঞ্জে হাওরে পড়ে ছিল যুবকের নাক-কান কা*টা ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৪:৪৮:২৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে হাওরে পড়ে ছিল যুবকের নাক-কান কা*টা ম র দে হ

ফাইল ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবকের নাক-কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই মৃত মকছুদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে মনির হোসেন মাছ ধরার জন্য একই গ্রামের রাজন মিয়ার সঙ্গে বড়লাঠিয়ার বিলে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে গ্রামের হাওরে লাশ পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী  বলেন, মৃতদেহের নাক-কান কাটা, অণ্ডকোষ জখমপ্রাপ্ত ও মাথায় কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা