সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৬ AM

সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১২:২৩:২৭ PM

সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঝড়


সিলেটসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না
নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ
ডিপজল নি*খোঁজ: জকিগঞ্জ সীমান্তে উ*ত্তেজনা
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ
মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক