সাংবাদিক সাঈদের পরিবারের ‘৩১ সদস্যকে হ ত্যা করেছে ইস রা য়ে ল’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৩ PM

সাংবাদিক সাঈদের পরিবারের ‘৩১ সদস্যকে হ ত্যা করেছে ইস রা য়ে ল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১১:৪৯:২৭ AM

সাংবাদিক সাঈদের পরিবারের ‘৩১ সদস্যকে হ ত্যা করেছে ইস রা য়ে ল’

ছবি: নিজস্ব


গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সম্প্রতি নিহত হয়েছেন আনাদোলু এজেন্সির ফ্রিল্যান্স সাংবাদিক সাঈদ আবু নাভান। তার স্ত্রী জানিয়েছেন, শুধু স্বামীই নয়, ইসরায়েলের চলমান হামলায় তার স্বামীর পরিবারের ৩১ সদস্য নিহত হয়েছেন।

গত ১০ জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী আল-জাদিদ শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালায়। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি ভবন থেকে স্ট্রেচারে করে আহত এক ব্যক্তিকে বের করে আনছেন।

কাছেই দেখা যায়, সাংবাদিক সাঈদ ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে হামলা কভার করছেন। এর কিছুক্ষণ পর গোলাগুলির শব্দ শোনা যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চল হয়ে যায় তার দেহ।

সাঈদের স্ত্রী বেরা জিয়াদ আবদুল হাফিজ হামিদে আনাদোলুকে জানান, তার স্বামীর বয়স ছিল মাত্র ২৫ বছর। এর আগে তিনি মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তর-পশ্চিমে আল-জাদিদ শরণার্থী শিবিরে থাকতেন।

তিনি বলেন, সাঈদ আর আমার আনাস নামে ১৫ মাসের একটা বাচ্চা আছে। ইসরায়েলি হামলা শুরুর এক মাস আগে আমাদের সন্তানের জন্ম হয়। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে সাঈদের পরিবারের মোট ৩১ জন সদস্য নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে অব্যাহত ইসরায়েলি আক্রমণে অবরুদ্ধ গাজাজুড়ে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। সাঈদের বন্ধুরা জানান, গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে সাঈদ সন্তানের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পেরেছিলেন। বন্ধুরা তাকে একজন হাসিখুশি মানুষ হিসেবে মনে রাখবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট