বিয়ের চারদিন আগে মেয়েকে গু লি করে হ ত্যা করেছেন বাবা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৩ PM

বিয়ের চারদিন আগে মেয়েকে গু লি করে হ ত্যা করেছেন বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৪:০১:৪৯ AM

বিয়ের চারদিন আগে মেয়েকে গু লি করে হ ত্যা করেছেন বাবা

ছবি : সংগৃহীত


মাত্র চারদিন পর বিয়ে। কার্ড ছাপানো থেকে শুরু করে সবকিছু শেষ। তবে এর আগেই নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবা। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের মধ্যপ্রদেশে ঘটে এমন মর্মান্তিক ঘটনা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহেশ গুরজার নামে ওই বাবা তার মেয়েকে পুলিশ এবং পঞ্চায়েত কমিটির সদস্যদের সামনেই গুলি করেছেন। কারণ তিনি যার সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন; তাকে সে বিয়ে করতে চাইছিল না। এরবদলে নিজের পছন্দের ছেলেকে জীবনসঙ্গী করার জোর দিচ্ছিল সে।

এনডিটিভি আরও জানিয়েছে, তানু গুরজার (২০) নামের ওই মেয়ে গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে সে জানায় তাকে জোর করে তার বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া নিজের জীবনের শঙ্কার কথাও জানান তিনি। তানু জানান, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাকে চাপ দেওয়া হচ্ছে এবং প্রতিদিন মারধর করা হচ্ছে। তিনি বলেন, যদি তার কিছু হয় তাহলে তার পরিবার এজন্য দায়ী থাকবে। ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়।

এরপর পুলিশ দ্রুত তার বাড়িতে যায়। সেখানে গিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করে তারা। ওই সময়ই স্থানীয়ভাবে তৈরি পিস্তল দিয়ে তানুর বাবা তার বুকে গুলি করে। এ সময় তার চাচাত ভাইও আরেকটি পিস্তল দিয়ে তার গলা ও কপালে গুলি করে। এতে সেখানেই ঢলে পড়ে সে

নিজের জীবনের শঙ্কা থেকে তানু আর বাবার সঙ্গে বাড়িতে যেতে চায়নি। ওই সময় পুলিশ কর্মকর্তাদের তাকে তাদের হেফাজতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিতে বলছিল। ওই সময় একা কথা বলতে চেয়ে তানুকে একটু পাশে নিয়ে গুলি করে দেয় তার বাবা। ওই সময় পুলিশ ও পঞ্চায়েতের সদস্যদেরও গুলি করার হুমকি দিতে থাকেন তিনি। তবে পুলিশ তাকে নিবৃত্ত ও আটক করে। কিন্তু তানুর চাচাত ভাই রাহুল পিস্তলসহ পালিয়ে যায়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট