বিদ্যুৎ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওনা ১৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। রবিবার (১১ জুন) দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বকেয়া বিলের জরিমানা দিতে চাচ্ছে না সিসিক। জরিমানা মওকুফের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছে সিসিক।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম জানান, এবছরের মার্চ পর্যন্ত বিউবোর পাওনা ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকা বকেয়া বিল পরিশোধ করেছে সিসিক। তবে বকেয়া বিলের সারচার্জ মওকুফের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছে সিটি কর্পোরেশন। সে আবেদন বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা/এমকে




