জগন্নাথপুরে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জগন্নাথপুরে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৬:১৯:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

ছবি: নিজস্ব


জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের প্রবাসী আলহাজ্ব দুধু মিয়ার পরিবারের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কলকলি ইউনিয়নের বড়-মোহাম্মদ গ্রামের মুল্লা বাড়িতে মিলাদ মাহফিল শেষে নগদ অর্থ বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব দুধু মিয়া ও তাহার সহধর্মিণী সাফিয়া মিয়া উপস্থিত থেকে কলকলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। 

প্রবাসী দুধু মিয়া বলেন, আমি এবং আমার সহধর্মিণী সবসময় এলাকার গরীব অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করে থাকি, এলাকার বিত্তবান প্রবাসী সবাই অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসবেন এটা প্রত্যাশা করি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই দান, আল্লাহ যেন কবুল করেন। 

অর্থ বিতরণ অনুষ্ঠানে ব্যারিষ্টার জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক আলীনূর রশিদ, ডাক্তার আব্দুল আহাদ, আয়াছ মিয়া, নুরুজ্জামান, ডাক্তার মনির উদ্দিন, রুনু মিয়া ও শেখ নাঈম আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা