জগন্নাথপুরে হি ন্দু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

জগন্নাথপুরে হি ন্দু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৭:৩২:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হি ন্দু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আল-মুফলিহুন যুব সংগঠনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

 বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামে আল-মুফলিহুন যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও বয়স্ক হিন্দু সম্প্রদায়ের লোকজনদের মধ্যে চাদর বিতরণ করা হয়। দোস্তপুর গ্রামের স্কুলের হিন্দু সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, কলম, খাতা ও বয়স্ক হিন্দু পুরুষ মহিলাদের শীতের চাদর বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। 

লন্ডন প্রবাসী মুহিত মিয়া বলেন, আল-মুফলিহুন যুব সংগঠন দারিদ্র্য বিমোচনে, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা করে আসছে, বিশেষ করে মানুষ হিসেবে মানুষের সেবা করা এটা মানবিক দায়িত্ব কর্তব্য।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে, আল-মুফলিহুন যুব সংগঠনের মঞ্জুর রাহমান, মনির মিয়া, জমির হোসেন, আব্দুল কাইয়ুম, নাহিদ, শাহাবুদ্দিন, শাকের মিয়া, বেলালী, আহমেদ, তামিম, তাহমিদ, জুনেদ, লিটন, জিহাদ, হাবিব, মামুন, জামিল, কিশোয়ার, জামী, মোস্তাকিম মিতুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা