গা জা য় যু দ্ধ বি র তি ঘোষণার পরও ই স রা য়ে লে র হা ম লা, নি হ ত ৭৩
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ PM

গা জা য় যু দ্ধ বি র তি ঘোষণার পরও ই স রা য়ে লে র হা ম লা, নি হ ত ৭৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৯:৪৮:৪৩ AM

গা জা য় যু দ্ধ বি র তি ঘোষণার পরও ই স রা য়ে লে র হা ম লা, নি হ ত ৭৩

ছবি : সংগৃহীত


দীর্ঘ ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি ঘোষণার একদিন না গড়াতেই হামাসের বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গের অভিযোগ এনেছে তেল আবিব। দিনব্যাপী হামলা চালিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায়। এতে একদিনেই নিহত হয়েছেন ৭৩ জন।

গত বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি ১৯ জানুয়ারি (রবিবার) থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দেয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দু’পক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে গাজায় যুদ্ধবিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। 

চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করে বলেছেন, জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল-হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেনও। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। 

বাইডেন বলেন, আগামী ছয় সপ্তাহে ইসরায়েল দ্বিতীয় ধাপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, যা এই যুদ্ধকে চিরতরের জন্য শেষ করে দেবে। তবে পরিকল্পনা অনুযায়ী যদি দ্বিতীয় ধাপের শর্তাবলি আলোচনায় সময় বেশি লাগে তাহলে যুদ্ধবিরতি চলমান থাকবে।

কিন্তু চুক্তি কার্যকর হওয়ার আগেই ঘটলো বিপত্তি। যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই আগেই হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার। এসময় হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের এই দাবিতে পরিবর্তন আনার বিষয়ের তীব্র নিন্দা জানান তিনি। 

যুদ্ধবিরতির ঘোষণায় যখন বিভিন্ন স্থানে উদযাপন চলছে, ঠিক তখনও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল একদিনে গাজা উপত্যকায় বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।  

এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি আদৌ কতটুকু কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বমহলে। লাখো মানুষকে আশার আলো দেখানো এই চুক্তি কি আবারও রূপ নেবে ব্যর্থতায়? প্রশ্ন বিশ্ববাসীর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট