যু দ্ধ বিরতির ঘোষণার পর ইস রা য়ে লি হা*মলায় নি হ ত ১০০
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ PM

যু দ্ধ বিরতির ঘোষণার পর ইস রা য়ে লি হা*মলায় নি হ ত ১০০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৪:১৪:০১ AM

যু দ্ধ বিরতির ঘোষণার পর ইস রা য়ে লি হা*মলায় নি হ ত ১০০

ফাইল ছবি


গত বুধবার রাতে কাতারের আমির ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। যা আগামী রোববার থেকে কার্যকর হবে। তবে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর পর্যন্ত অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৬৪ জন।

নিহত ১০১ জনের মধ্যে ৮২ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এছাড়া নিহতদের মধ্যে ২৭ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার সকালের দিকে জানায়, গাজার জাবালিয়ার একটি বাড়িতে ভয়াবহ হামলায় একসঙ্গে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী শিশু আছে। যারা এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিবারের সদস্য। যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে উত্তর গাজার জাবালিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। গতকাল বৃহস্পতিবার সেখানে অন্তত ২০ জন নিহত হন।

গত ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সেখানে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। গত বুধবার যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে তখন উপত্যকাটির সাধারণ মানুষ উল্লাস করতে রাস্তায় নেমে আসেন। তবে এর কিছুক্ষণ পরই সেখানে হামলার তীব্রতা বাড়িয়ে দেয় তারা। এতে যুদ্ধবিরতির খবর শোনার পর আরও অন্তত ১০১ জন নিহত হয়েছেন। যারা আশা করছিলেন, যুদ্ধবিরতির মাধ্যমে নিশ্চিতে আবারও বসবাস করতে পারবেন, তারা এটির কার্যকারিতা দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট