ই উ ক্রে নী য় সে/নাদের হাতে ১২ ভা*রতীয় নি হ ত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ PM

ই উ ক্রে নী য় সে/নাদের হাতে ১২ ভা*রতীয় নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৯:৪২:০৭ AM

ই উ ক্রে নী য় সে/নাদের হাতে ১২ ভা*রতীয় নি হ ত

ফাইল ছবি


রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ১২ ভারতীয়। এছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল।

এখনো যারা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি বলেন, “আজ পর্যন্ত, আমরা রাশিয়ার সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়র কাজ করার ব্যাপারে অবগত হয়েছি। তাদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। তাদের রাশিয়ার সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১৮ ভারতীয় এখনো যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে ১২ ভারতীয় যুদ্ধে নিহত হয়েছেন।”

এ সপ্তাহের শুরুতে ভারত জানায় তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়ার সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গত ১৪ জানুয়ারি খবর বের হয় কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখযুদ্ধে নিহত হয়েছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সিরিয়াস হয় নয়াদিল্লি।

গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই সময় ভারতীয়দের ‘ছেড়ে’ দেওয়ার অনুরোধ জানান। গত অক্টোবরে কাজান ব্রিকস সম্মেলনে বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আবারও কথা বলেন মোদি।

পুতিন তখন মোদিকে আশ্বাস্ত করেন যারা ভুলপথে চালিত হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং যুদ্ধ করতে বাধ্য হয়েছেন তাদের মুক্ত করতে তিনি পদক্ষেপ নিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি মানবপাচার চক্র সামাজিক মাধ্যমে ভারতীয়দের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লোভ দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার বদলে জোর করে তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। এই চক্রের সঙ্গে জড়িত অন্তত চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট