ভা*রত থেকে বি*চ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রা*জ্য?
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ PM

ভা*রত থেকে বি*চ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রা*জ্য?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০১:২৮:৪২ AM

ভা*রত থেকে বি*চ্ছিন্ন হয়ে যাচ্ছে কয়েকটি রা*জ্য?

প্রতীকী ছবি


ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যায়। ফলেই ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়। আর ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নীচে। ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে। আর তাই ভেঙে আলাদা হচ্ছে ভারত! ফলে কয়েকটি রাজ্য দেশটির মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে!

এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীদের দাবি, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।

চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ! এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল।

গবেষকরা জানান, গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ রেখে ভারতের ভবিষ্যৎ-সহ পৃথিবীর আগামিকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট