জগন্নাথপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের রাধারমণ সমাধি মন্দির পরিদর্শন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের রাধারমণ সমাধি মন্দির পরিদর্শন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১১:০৫:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের রাধারমণ সমাধি মন্দির পরিদর্শন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুররে অবস্থিত স্মৃতি বিজড়িত বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধি মন্দির ও নির্ধারিত রাধারমণ কমপ্লেক্সের স্থান পরিদর্শন করেছেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

শনিবার (১৮ জানুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ- সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, পরিষদ নেতা টুনু মিয়া, চুনু মিয়া, রিপন মিয়া, তৈয়ব আলী, মখলিছ মিয়া প্রমুখ।

সমাধি মন্দির পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় তিনি রাধারমণ স্মৃতি কমপ্লেক্স এর নির্মাণ কাজের অগ্রগতি ও এবারের রাধারমণ উৎসব পালনের আশ্বাস প্রদান করেন। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী হারুন মিয়া, তানিশা ও শিমলা রাণী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে