ভে*স্তে গেল চু*ক্তি, গা*জায় ফের হা*মলা শুরু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ PM

ভে*স্তে গেল চু*ক্তি, গা*জায় ফের হা*মলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০২:৪৭:০২ AM

ভে*স্তে গেল চু*ক্তি, গা*জায় ফের হা*মলা শুরু

ছবি সংগৃহীত


হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ফের গাজায় হামলা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

তিনি বলেছেন, রোববার সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি। চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়িত্ব পালন না করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। যতক্ষণ না হামাস চুক্তির প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করছে না ততক্ষণ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে যাবে।

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্য কর হওয়ার ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের।

কিন্তু হামাস বলছে, ‘প্রযুক্তিগত কারণে’ তালিকা পাঠাতে বিলম্ব হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট