গা জা য় যু দ্ধ বি র তি র পরই প দ ত্যা গ করলেন ইসরা*য়েলের তিন মন্ত্রী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ PM

গা জা য় যু দ্ধ বি র তি র পরই প দ ত্যা গ করলেন ইসরা*য়েলের তিন মন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৬:২২:১৪ AM

গা জা য় যু দ্ধ বি র তি র পরই প দ ত্যা গ করলেন ইসরা*য়েলের তিন মন্ত্রী

ছবি : সংগৃহীত


গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং তার দলের আরও দুই মন্ত্রী।

রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই তারা পদত্যাগ করেন। এখন বেন-গভিরের ওটজমা ইহুদিত পার্টি আর ক্ষমতাসীন জোটের অংশ না।

তবে দলটি নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না বলে জানিয়েছে। এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিকে 'হামাসের কাছে আত্মসমর্পণ' হিসেবে অভিহিত করেছে দলটি।

এদিকে, তারা পদত্যাগ করলেও ইসরায়েলের পার্লামেন্টে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে গতকাল শনিবার বেন-গভির বলেছিলেন,  আমি পদত্যাগ করব, কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর। হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধে ইসরায়েলের সমস্ত সাফল্য নষ্ট হয়ে যাবে।

তিনি বলেছিলেন, এই চুক্তি গাজা-মিসর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্যকে নষ্ট করে দেয়। এই সাসল্য আমাদের প্রচুর রক্তের বিনিময়ে এসেছিল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট