বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ PM

বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০১:১৩:২২ AM

বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি

ছবি : ফাইল ফটো


এবার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যাবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা। রবিবার পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত সময়ে পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এ বকেয়া জমেছে পিডিবির কাছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির।

তবে পিডিবি জানিয়েছে, বিলে কয়লার দাম নিয়ে বিরোধ আছে। চুক্তিতে উল্লেখিত সূত্র অনুসারে কয়লার দাম হিসাব করছে আদানি। আর কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে পিডিবি।

তাদের হিসাবে আদানির পাওনা ৭০ কোটি ডলারের মতো। পুরনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে।

পিডিবি সূত্র বলছে, ৯ জানুয়ারি আদানি ও পিডিবির প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই বকেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর ভিত্তিতেই এখন আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি গ্রুপ।

জানা যায়, বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই চিঠি চালাচালি করছে আদানি ও পিডিবি। এর আগে গত বছরের ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল আদানি গ্রুপ। ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদনও বন্ধ করেছিল তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট