৩ জি ম্মি র বিনিময়ে মুক্তি পেলো ৯০ ফি লি স্তি নি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ PM

৩ জি ম্মি র বিনিময়ে মুক্তি পেলো ৯০ ফি লি স্তি নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১০:০৩:১৭ AM

৩ জি ম্মি র বিনিময়ে মুক্তি পেলো ৯০ ফি লি স্তি নি

ছবি : সংগৃহীত


যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল ও হামাস দুই পক্ষ জিম্মি ও বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস ৩ জিম্মিকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে। আর ইসরাইলের কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ভোর ৩টার দিকে কারাগার থেকে অন্য একটি কারাগারে স্থানান্তরের মাধ্যমে ইসরাইল-গাজা সীমান্তের কাছে মুক্তির যাত্রা শুরু হয়। 

বুশরা আল-তাউইল নামের একজন ফিলিস্তিনি সাংবাদিক যাকে ২০২৪ সালের মার্চে বন্দি করা হয়েছিল। তিনি জানিয়েছেন, প্রথম মুক্তি পাওয়ার খবর জানতে পারেন অন্যান্য বন্দিদের কাছ থেকে যারা একটি শুনানিতে অংশ নিয়েছিল।বুশরা আল-তাউইল বলেন, ‘আইনজীবীরা তাদের বলেছিলেন যে (যুদ্ধবিরতি) চুক্তি ঘোষণা করা হয়েছে এবং তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। অপেক্ষার সময়টি অত্যন্ত কঠিন ছিল। তবে আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চিত ছিলাম যে যেকোনো মুহূর্তে আমরা মুক্তি পাব।তিনি তার পিতার বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন, যিনি এখনও একটি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। তবে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে তার পিতাকেও পরবর্তীতে মুক্তি দেওয়া হবে বলে খবর পেয়েছেন।

গাজার ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে এবং খুব প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার অপেক্ষায় রয়েছে। কারণ, ইসরাইলি বাহিনী অবশেষে ১৫ মাসব্যাপী অবরুদ্ধ অঞ্চলটিতে তাদের বোমাবর্ষণ বন্ধ করেছে।জানা গেছে, এখন থেকে প্রতিদিন গাজায় ত্রাণবাহী অন্তত ৬০০ ট্রাক প্রবেশ করবে, যা এরই মধ্যে এসে পৌঁছেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। সে হামলার অবসান হলো ২০ জানুয়ারি থেকে। তবে এরই মধ্যে প্রাণ চলে গেছে ৪৬ হাজার ৯১৩ ফিলিস্তিনির। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ৭৫০ জন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট